#
আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
গোপালগঞ্জ সদরের চেয়ারম্যানদের পক্ষ থেকে সংসদ সদস্য ডা. কে এম বাবরকে সংবর্ধনা জিরো ডে ভাইরাস কী? ভয়ংকর সাইবার হামলার নতুন কৌশল সম্পর্কে জানুন। বাল্যবিবাহ প্রসঙ্গে মিমাংসা — ৯৯৯-এর সাড়া সমাজে নতুন উদাহরণ প্রতিবন্ধী কর্মচারীকে অন্যায়ভাবে বরখাস্ত, এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে অনিয়মের অভিযোগ, জিমেইল ব্যবহারকারীদের জন্য পাসওয়ার্ড পরিবর্তনসহ গুগলের জরুরি সতর্কবার্তা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত
ad728

গোপালগঞ্জ সদরের চেয়ারম্যানদের পক্ষ থেকে সংসদ সদস্য ডা. কে এম বাবরকে সংবর্ধনা

রিপোর্টারের নাম: Md Rahim Sikder ( সম্পদক)
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 11, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: গোপালগঞ্জ সদরের সকল ইউনিয়নের চেয়ারম্যানদের সংবর্ধনায় এমপি ডা. কে এম বাবর: রেললাইন ও আইসিইউ চালুর ঘোষণা

গোপালগঞ্জ সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্যোগে গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. কে এম বাবরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ সংবর্ধনা ও সৌজন্য সভায় চেয়ারম্যানবৃন্দ তার প্রতি আস্থা, সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, “হাতের কালি শেষ না হতেই বিএনপির নেতারা কাজ শুরু করে দিয়েছে,”—এমন মন্তব্যের মাধ্যমে তিনি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন।
তিনি আরও জানান, গোপালগঞ্জের গোবরা থেকে ঢাকা পর্যন্ত রেললাইন চলতি মাসের শেষ নাগাদ চালু করা হবে, যা এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি গোপালগঞ্জ মেডিকেল কলেজে আধুনিক আইসিইউ (ICU) সেবা দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের পাশে থেকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডা. কে এম বাবর গোপালগঞ্জ-২ আসনের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তার নেতৃত্বে এলাকার উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে চলছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।সম্পন্ন হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300